শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কে শতাধিক প্রাপ্তবয়স্কর ডে-কেয়ার কেন্দ্রে অভিযান, মেডিকেইড জালিয়াতির তদন্ত আবার চালু হতে পারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই ডেমোক্র্যাটদের অগ্রগতির সম্ভাবনা ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের, নভেম্বরেই বৈঠকের সম্ভাবনা যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন, অনুমোদন ৩১ শতাংশে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির নেপথ্যে কী সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)

বুধবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হবে

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১২৮ Time View

বঙ্গোপসাগরে লঘুচাপ ও দেশে মৌসুমি বায়ুপ্রবাহ সক্রিয় থাকায় চট্টগ্রাম অঞ্চলে ১৯ আগস্ট থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলে ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি অঞ্চল প্লাবিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চট্টগ্রাম অঞ্চলে আগামীকাল শনি ও রোববার বৃষ্টিপাত কিছুটা কমে আসবে। সোম ও মঙ্গলবার বৃষ্টি একটু বাড়লেও বুধবার থেকে আবার কমবে। এতে বন্যা পরিস্থিতির দ্রুতই উন্নতি হওয়ার আশা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমেছে। উল্লিখিত এলাকায় বৃষ্টিও কম হয়েছে। কোথাও কোথাও সূর্যের দেখা মিলেছে।

তিনি বলেন, ‘শনি ও রোববার কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রাম এলাকায় বৃষ্টিপাত কম থাকবে। তবে সোমবার আর মঙ্গলবার একটু বাড়তে পারে। বুধবার আবার কমে যাবে।’

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আজ সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে—১৭৬ মিলিমিটার। চট্টগ্রামের রামগতিতে দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলের কুমিল্লাতে সামান্য, কক্সবাজারে ৩৭ মিলিমিটার ও হাতিয়াতে ৬৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়। তবে খুলনা বিভাগে বৃষ্টির প্রবণতা বেড়েছে।

 

আবুল কালাম মল্লিক বলেন, ভারতের ত্রিপুরা ও মিজোরামেও বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে। আশা করা যাচ্ছে, শনি ও রোববার বৃষ্টি কম হবে। বুধবার থেকে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবার রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আর সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী ভারী বর্ষণ হতে পারে।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.