বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বিএনপির নেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকেন: কাদের

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০৫ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

‌‘মাঠ খালি করতে সরকার হামলা করেছে’ মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, এমন বক্তব্য হাস্যকর ও নির্লজ্জ মিথ্যাচার। বিএনপি নেতারাই তো মাঠে নামতে ভয় পায়, আন্দোলনের ডাক দিয়ে তারা ঘরে বসে থাকে। তারা বারবার ঐক্যের ডাক দিয়ে গলা শুকিয়ে ফেললেও জনগণ তাদের ডাকে সাড়া দিচ্ছে না।

তিনি বলেন, আন্দোলন করতে বাধা নেই, কিন্তু আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে সরকার যা করা দরকার, তাই করবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা বারবার চেয়েছি বিএনপি নির্বাচনে আসুক। আওয়ামী লীগ চায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না। শেখ হাসিনা সরকার বাংলাদেশে ভালো একটা নির্বাচন চায়।

কাদের বলেন, টালবাহানা না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। নির্বাচন খুব বেশি দূরে নয়, আপনারা জোট করুন বা একা আসুন সেটা আপনাদের ব্যাপার, তবে ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া বিকল্প কোন পথ নেই।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.