শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাধীনতা

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৫২ Time View

 রাজলক্ষ্মী মৌসুমী 

> পিতা তুমি যে স্বাধীনতাকে চেয়েছো সেই স্বাধীনতার সূর্যটা ম্লান।
> স্বাধীনতা –
> পরাধীনতাকে বিসর্জন দিয়ে
> তুমি এসেছো বাংলার মাটিতে।
> পিতা তোমার আহ্বানে সক্রিয় হয়েছিলো বাঙ্গালী,
> পরাধীনতার শিকলকে ভাঙতে।
> যাঁরা প্রাণ বিসর্জন হবে জেনেও রুখে দাঁড়িয়েছে
> স্বাধীন পতাকা ছিনিয়ে আনতে।
> কোনঠাসা করে রেখেছিলো যারা
> এদের হটিয়ে রক্তের বিনিময়ে
> নতুন সূর্যের জন্ম দিয়েছে তারা।
>
> স্বাধীনতা চাই তেমন ভাবেই,
> বাক্ স্বাধীনতা, গান শোনা, প্রতিবাদ করার মাঝেই।
> শুধু চুপচাপ সব অপমান, লাঞ্ছনা হজম করা নয়।
> মাথা উঁচু করে যোদ্ধার মতোই
> ইতিহাসের পাতায় ঠাঁই করে নিতে চাই।
> স্বাধীনতা তুমি যেমন আমার,
> তেমনি প্রতিটি মানুষের।
> স্বর্গ মর্ত্যের ব্যবধান আছে জানি।
> আমরাই সমাজের স্বপ্ন গড়ার কারিগর।
> সমাজের রিপুর রুপকারকে চিনেও আমরা
> না চেনার ভান করি।
> যুগে যুগে এমনি করেই সমাজের বিকল, মরীচা ধরা
> যন্ত্রগুলি মাথাচাড়া দিয়ে দূর্বল জায়গায় আঘাত হানে।
> স্বাধীনতা তুমি কি দিয়েছো কি পেয়েছি হিসাব করিনি কখনও।
> কেবলি অনাচার, অবিচার, অসহায় মানুষের হাহাকার অবাক হয়ে হজম করি।
> নিজের খেয়ে, নিজের পরে এখনও কোন কোন মানুষ স্বাধীনতার অর্থ বুঝতে পারেনা।
> দেখি আর শুনি মান- সম্ভ্রম হারিয়ে এক ঘরে হওয়া।
> যেনো কটূক্তি করলেও কথা বলা বারণ।
> নিজের ইচ্ছে মতো , নিজের ঘরে স্বাধীন ভাবে বিচরণ করাটাও যেন পিতা- মাতা, গৃহ শিক্ষকের
> আদেশ- উপদেশের কথামালার মতো বারণ।
> প্রতিবেশীর দাপটে আক্রান্ত হয়ে সম্মানের বলীদান হওয়া।
> স্বাধীনতার সূচনায় এমন কোন কিছু বই পুস্তকে লেখা ছিলো না ।
> এমম মানসিক ভেদাভেদের কোন আভাসও ছিলো না।।।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.