বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

ফাসির দণ্ড থেকে খালাসপ্রাপ্ত বিএনপি নেতা হানিফ ১৫ বছর পর দেশে ফিরলেন

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯৫ Time View

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার মিথ্যা মামলার অন্যতম ফাঁসির আসামী হানিফ পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব মো. হানিফ।

শনিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে বেলা ১২ টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। মো. হানিফ গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এই মামলা থেকে আদালত হতে খালাস পান ।

তার স্বদেশ প্রত্যাবর্তনে শনিবার দুপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ফুলের মালা হাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভীড় জমান।

হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০ টা থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মী এবং সারাদেশ থেকে আসা হানিফ পরিবহনের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বিকেল ৪ টা ১৫ মিনিটের‌ দিকে তিনি ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ১ নং টার্মিনালের ভিতর দিয়ে ছাদখোলা জীপে চড়ে বাইরে বেরিয়ে আহেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন। গাড়ি থেকেই হাত তুলে জনগনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মোঃ হানিফ। গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের সার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মো. হানিফ।

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, হানিফের বড় ভাই সাভার উপজেলা সাবেক চেয়ারম্যান ও পরিবহন ব্যবসায়ী আলহাজ কফিল উদ্দিন, হানিফের ছেলে পরিবহন ব্যবসায়ী আরাত, ভাতিজা অভি, ভাগিনা আকাশ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টু, জাকারিয়া মাহমুদ ( যুক্তরাষ্ট্র) এড. পারভেজ (যুক্তরাজ্য) প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.