শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেডআরএফ এর উদ্যোগে শহীদ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ শুরু

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৩৭ Time View

নিজস্ব প্রতিবেদক

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ বীরদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের(জেডআরএফ) উদ্যোগে সিলেট বিভাগের ৩০ শহীদ বীরদের পরিবারের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হবে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথমে সিলেট নগরীর গৌরিপুরে শহীদ মো. মুস্তাক আহমেদ ও এনাতাবাদে শহীদ ওয়াসিমের পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায়, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনারের তত্ত্বাবধানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ বীরদের স্বজনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ কর্মসূচির আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, সদস্য-সচিব ডা. মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক সাংবাদিক হাফেজ আল আসাদ সাঈদ খাঁন, সদস্য-সচিব অধ্যাপক ড. খাইরুল ইসলাম, কমিটির সদস্যবৃন্দের মধ্যে প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, কৃষিবিদ অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমদ এবং কৃষিবিদ অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার তুষার। আরো উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, অধ্যাপক ড. আ. ফ. ম. জাকারিয়া, অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.