রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেকৃবিতে সাদা দলের সভাপতি অধ্যাপক আবুল বাশার, সম্পাদক ড. নূর মহল বানু

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০৪ Time View

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের ২০২৪-২৫ সালের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হয়েছেন— বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার এবং সাধারণ সম্পাদক হয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. নূর মহল আখতার বানু।

রোববার (১৮ মে) রাতে শেকৃবি সাদা দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাদা দলের ২০২৪-২৫ সালের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত সার্চ কমিটির সভায় মনোনয়ন এবং ১৮ মে (রোববার) তারিখের সাধারণ সভায় ২১ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদিত হয়।

কমিটিতে সহসভাপতি হয়েছেন— কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সরকার ও অ্যাগ্রিকালচারাল বোটানি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব ইসলাম। কোষাধ্যক্ষ হিসেবে কৃষি পরিসংখান বিভাগের অধ্যাপক মো. আব্দুল লতিফ; যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আশরাফী হোসেন এবং উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন।

এছাড়া যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুলাহেল বাকী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. খাদিজা আক্তার, প্রচার সম্পাদক হিসেবে অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, যুগ্ম প্রচার সম্পাদক অধ্যাপক ড. এস এম মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সদস্য হয়েছেন— অধ্যাপক ড. মো. রজ্জব আলী, অধ্যাপক মো. নুরউদ্দীন মিয়া, অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান, অধ্যাপক ড. জামিলুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান, অধ্যাপক ড. মো. আব্দুর রহিম এবং অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.