রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

কুমিল্লায় ইঞ্জিনসহ ট্রেনের ৮ বগি লাইনচ্যুত

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৩৪ Time View

কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া গেছে। রোববার দুপুরে উপজেলার হাসানপুর ট্রেন স্টেশনের দক্ষিণ পাশে তেজের বাজার নামক স্থানে ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়।

সংশ্লিষ্টরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সামনের ৮টি বগি লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চাঁদপুরগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী এবং অন্যান্য রুট থেকে চট্টগ্রামগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার।

তিনি জানান, নির্ধারিত সময়ের অনেক পরে বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন পার হয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়। হঠাৎ গরমের কারণে এমন হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা, তা জানতে পারিনি। ট্রেনটি উদ্ধারে লাকসাম থেকে আরেকটি ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। ঘটনাস্থলে নাঙ্গলকোটের নির্বাহী কর্মকর্তা, থানার ওসি এবং উপজেলা চেয়ারম্যান আছেন। আমরা পুরো ট্রেন সার্চ করেছি। কাউকে নিহত পাইনি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.