সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জারদারি

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৫৮ Time View

ঢাকা: পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো–চেয়ারম্যান আসিফ আলী জারদারি। তিনি পাকিস্তান তেহরিক–ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে হারিয়েছেন।

শনিবারের এ নির্বাচনে জারদারি পেয়েছেন ৪১১ ভোট। আচাকজাই পেয়েছেন ১৮১ ভোট। অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, জোট সরকারের মনোনীত প্রার্থী জারদারি জাতীয় পরিষদ এবং সিনেট থেকে ২৫৫ ভোট পেয়েছেন আর আচাকজাই ১১৯ ভোট পেয়েছেন।

পাকিস্তানের নির্বাচিত আইনপ্রণেতারা গোপন ব্যালটে প্রেসিডেন্ট নির্বাচন করেন। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট, নিম্নকক্ষ জাতীয় পরিষদ এবং পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়া ছাড়া সবকটি প্রাদেশিক পরিষদে পরাজিত হন আচাকজাই। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এসআইসিতে যোগ দিয়ে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সেখানে সরকার গঠন করেছে।

আজকের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দলগুলো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আসিফ আলী জারদারিকে সমর্থন দিয়েছে।

নির্বাচনে পরাজিত হলেও তাঁকে সমর্থনের জন্য পিটিআইকে ধন্যবাদ জানান আচাকজাই। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। ইসলামাবাদে গণমাধ্যমকে তিনি বলেন, ‘এ নির্বাচনের সবচেয়ে অস্বাভাবিক বিষয় ছিল যে প্রথমবারের মতো ভোট কেনা বা বিক্রি করা হয়নি। পাকিস্তানে কিছু লোক আছে, যারা মনে করে যে পাকিস্তানে সবকিছু কেনাবেচা করা যায়।’ এর আগে তিনি সংরক্ষিত আসন বরাদ্দ শেষ না হওয়ার উল্লেখ করে প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু তাঁর দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তানের নির্বাচন কমিশন।

এদিকে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি তাঁর বাবা ও দলের প্রার্থী আসিফ আলী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁকে শুভকামনা জানিয়েছেন। নির্বাচনে সাফল্যের জন্য আসিফ আলি জারদারিকে অভিনন্দন জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.