মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সৌদি আরব আক্রান্ত হলে কি যুদ্ধে জড়াবে পাকিস্তান? নতুন প্রতিরক্ষা চুক্তিতে বাড়ছে প্রশ্ন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পী–মন্ত্রী ছবি বিতর্ক: ‘স্টান্ট নাকি সতর্কবার্তা?’—জয়ের পোস্ট ঘিরে নতুন প্রশ্ন জার্সি সিটির সেরা রেস্টুরেন্টের তালিকায় বাংলাদেশি Korai Kitchen তাহসানের সঙ্গে দুপুরের খাবারে মার্কিন রাষ্ট্রদূত, প্লেটে ইকবালের কাচ্চি কূটনীতিকদের পরিচয়ে ভুয়া প্রোফাইল, সতর্কবার্তা মার্কিন দূতাবাসের ঠাকুরগাঁও-১ আসনে তিন প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপির মনোনয়ন বোর্ড Jersey City’s Koroai Kitchen: A National Recognition for the Taste of Bangladeshi Home Cooking ইরান যুদ্ধ ‘কয়েক মাসের মধ্যে’ ভিন্ন পর্যায়ে যাবে: জেডি ভ্যান্স The Remarkable Career of Brian Lysell

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জনের কারাদণ্ড

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৪৬৯ Time View

মাদারীপুর: মাদারীপুরে আড়িয়াল খাঁ এবং লোয়ার কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলায় নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইর চর এলাকায় আড়িয়াল খাঁ নদে ও শিরখাড়া ইউনিয়নের কোর্টবাড়ি শ্রীনদী এলাকায় লোয়ার কুমার নদে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিনের নেতৃত্বে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এসময় বালু উত্তোলন অবস্থায় নয়জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইর চর এলাকায় আড়িয়াল খাঁ নদে এবং শিরখাড়া ইউনিয়নের কোর্টবাড়ি শ্রীনদী এলাকায় লোয়ার কুমার নদের বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের একটি দল।

এসময় ঘটনার সত্যতা পেলে দু’টি মামলায় জাকির হোসেন মাতবর (৫৫), সোহেল মৃধা (২০), মো. ইউনুস (২২), আলী হোসেন (৩২), মো. সুমন (২০), মো. ইয়াছিন (২০), সজিব (২৭), লোকমান হোসেন (২১), মো. সজিব (২১) নামে মোট নয়জনকে এক মাস থেকে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আনুমানিক ১০ হাজার ঘন ফুট বালু, তিনটি বাল্কহেড ও তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এছাড়া এ ঘটনায় অন্যান্য জড়িত ব্যক্তিদের নামে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনউদ্দিন বলেন, অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে আছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.