রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

গোপালগঞ্জে নৌকা-ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ Time View

গোপালগঞ্জ: দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-১ আসনের মুকসুদপুরে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছে। এ সময় তিনটি দোকান, আটটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী উপজেলার মোচনা ইউনিয়নের শুয়াশুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মোচনা ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন- আহত রুবেল শেখ (৩৫), ফিরোজ শেখ (৬৫), বিপ্লব শেখ (৩০), শামিম শেখ (৩৫), রসুল শেখ (৩০), তানিয়া আক্তার (২২), কাদু শেখসহ (৫০) প্রায় ২০ জনকে মুকসুদপুর ও ফরিদপুর হাসপাতালে ভর্তিসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের শুয়াশুর গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফারুক খান ও স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি ঘটনা ঘটে। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

এ সময় হামলাকারীরা তিনটি দোকান ও রাজ্জাক শেখ, মারুফ শেখ, নওসার শেখ, রবিউল শেখের সহ আটটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফুল আলম জানান, নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে মোচনা ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ মোল্লাকে থানায় আনা হয়েছে এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সুত্র: বাংলানিউজ

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.