সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

নওগাঁ-২ আসনের নির্বাচন বাতিল

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ Time View

ঢাকা: বৈধ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মৃত্যুবরণ করায় নওগাঁ-২ আসনের সাধারণ নির্বাচন বাতিল হয়েছে। এই আসনের সাধারণ নির্বাচনের ফের তফসিল হবে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক, যার প্রতীক ছিল ঈগল, সকাল ৫টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৃত্যুবরণ করলে রিটার্নিং কর্মকর্তা গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন বাতিল করবেন। পরবর্তীতে নির্বাচন হবে।

ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, বর্তমানের বৈধ প্রার্থীদের প্রার্থিতা থাকবে। তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। পুনরায় তফসিল হলে নতুন করে অন্যরা মনোনয়নপত্র দাখিল করতে পারবে। এই আসনে কবে ভোট হবে তার তফসিল পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত দেবে।

অন্য এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.