শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ করেন ভারতে

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩১৬ Time View

ঢাকা: বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। জুন মাসে ভারতে গিয়ে বাংলাদেশিরা খরচ করেছেন ৬১ কোটি টাকা।

ক্রেডিট কার্ডের মাধ্যমে ভ্রমণ, চিকিৎসা ও অনলাইনে পণ্য কেনাকাটা করতে বাংলাদেশিরা এই টাকা খরচ করেছেন।
জুন মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট খরচ হয়েছে ৩৮৮ কোটি টাকা। ভারতে খরচ হয়েছে মোট খরচের ১৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

ক্রেডিট কার্ডে ডলার খরচ করার আগে গ্রাহকদের প্রথমে বাণিজ্যিক ব্যাংকে গিয়ে পাসপোর্টের মাধ্যমে ডলার এনডোর্স করতে হয়। পরে অনুমোদনকৃত ডলার ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করা যায়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন বাংলাদেশি পাসপোর্টধারী বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার খরচ করতে পারেন।

বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪ শতাংশ, সৌদি আরবে ৮ শতাংশ, থাইল্যান্ডে ৮ শতাংশ, যুক্তরাজ্যে ৭ শতাংশ, সিঙ্গাপুরে ৬ শতাংশ, কানাডায় ৬ শতাংশ, সংযুক্ত আরব আমিরাতে ৬ শতাংশ, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসে ৫ শতাংশ।

বাংলাদেশিরা যেমন ভারত বা অন্য দেশে গিয়ে অর্থ খরচ করেন তেমনি বিদেশিরা বাংলাদেশে এসে টাকা খরচ করেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুনে বাংলাদেশে বিদেশি নাগরিকরা ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করেছেন ১৯৬ কোটি টাকা, যা মে মাসে ছিল ২১০ কোটি টাকা। এক মাসে বিদেশিদের লেনদেন কমেছে ৭ শতাংশ।

বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা জুন মাসে বিদেশে গিয়ে যে পরিমাণ অর্থ খরচ করেছেন, একই সময়ে বিদেশিরা বাংলাদেশে এসে তার অর্ধেক খরচ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের ভেতরে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট খরচ হয়েছে ২ হাজার ৪১৩ কোটি টাকা, যা আগের মাসের চেয়ে ১ দশমিক ৮৭ শতাংশ বেশি। আগের মাসে খরচ হয়েছিল ২ হাজার ৩৬৯ কোটি টাকা।

সুত্র: বাংলানিউজ

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.