সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সোহেল তাজের সঙ্গে বাগদান, কে এই ‘আয়রন গার্ল’ শিমু

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ Time View

ঢাকা: বাগদান সম্পন্ন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। গত রবিবার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে ৫৫ বছর বয়সে আংটি বদল করেন তিনি।

তবে তার বাগদানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হাওয়ার পর নেটিজেনদের আগ্রহ পাত্রীকে নিয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, কনে আয়রন গার্ল খ্যাত শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।

ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সোহেল তাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেল ইনস্পায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিও চিত্রে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.