সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

 অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে: এবি পার্টি

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ Time View

লক্ষ্মীপুর, ৩ জানুয়ারি ২০২৪, শুক্রবার: অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সংস্কার ও নির্বাচন নিয়ে অযথা বিতর্ক তোলা হচ্ছে, সরকার আন্তরিক হলে মৌলিক সংস্কারগুলো করে ১ বছরের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব।

আজ বিকেলে এবি পার্টি লক্ষ্মীপুর জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তারা এ কথা বলেন।
লক্ষ্মীপুর শহরের আলীয়া মাদ্রাসা মাঠে জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব চৌধুরী মশিউল আজম সাকিবের সঞ্চালনায় গণসমাবেশে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, লক্ষীপুর আলীয়া মাদ্রাসায় সাবেক অধ্যক্ষ একে এম আবদুল্লাহ, সহকারী সদস্যসচিব সিদ্দিকুর রহমান, আনোয়ার ফারুক, যুক্তরাষ্ট্র কমিটির অন্যতম নেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল, ঢাকা মহানগর নেতা কেফায়েত হোসেন তানভীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মজিবুর রহমান মঞ্জু তার বক্তৃতায় আরও বলেন; রাষ্ট্র সংস্কারের কাজ চলমান রেখে দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। সংস্কারের কথা বলে সময়ক্ষেপন করা যাবে না। তিনি বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন সকলকেই ১৬ বছরের খুন দূর্নীতির বিচারে সোচ্চার হতে হবে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, জনগনকে সরকারকে জিজ্ঞেস করতে হবে তাদের অধিকার প্রাপ্তির জন্য। সরকার থেকে বরাদ্দ ও উন্নয়ন সম্পর্কে জানতে হবে এবং সরকারের কর্তাব্যাক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই সাথে রাজনৈতিক দলের কাছেও জানতে চাইতে হবে সাধারণ মানুষের জন্য তারা কি করবে। শুধু ক্ষমতা পরিবর্তন নয় এবি পার্টির রাজনীতির হল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।

শাহাদাতুল্লাহ টুটুল বলেন: বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশকে খুন গুমের স্বর্গরাজ্য করেছিল, তার থেকে বাদ যায় নাই লক্ষীপুর জেলাও। তাই প্রতিটি ঘটনার বিচার করতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন ফেনী জেলার যুগ্ম আহবায়ক আফলাতুন বাকী, প্রচার সম্পাদক হাবিব মিয়াজি,লক্ষীপুর সদর উপজেলা আহবায়ক ইমরান হোসেন রাকিব, জেলা সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, রামগতির সমন্বয়ক মাওলানা সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। গণসমাবেশ শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয় এবি পার্টির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.