মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সৌদি আরব আক্রান্ত হলে কি যুদ্ধে জড়াবে পাকিস্তান? নতুন প্রতিরক্ষা চুক্তিতে বাড়ছে প্রশ্ন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পী–মন্ত্রী ছবি বিতর্ক: ‘স্টান্ট নাকি সতর্কবার্তা?’—জয়ের পোস্ট ঘিরে নতুন প্রশ্ন জার্সি সিটির সেরা রেস্টুরেন্টের তালিকায় বাংলাদেশি Korai Kitchen তাহসানের সঙ্গে দুপুরের খাবারে মার্কিন রাষ্ট্রদূত, প্লেটে ইকবালের কাচ্চি কূটনীতিকদের পরিচয়ে ভুয়া প্রোফাইল, সতর্কবার্তা মার্কিন দূতাবাসের ঠাকুরগাঁও-১ আসনে তিন প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপির মনোনয়ন বোর্ড Jersey City’s Koroai Kitchen: A National Recognition for the Taste of Bangladeshi Home Cooking ইরান যুদ্ধ ‘কয়েক মাসের মধ্যে’ ভিন্ন পর্যায়ে যাবে: জেডি ভ্যান্স The Remarkable Career of Brian Lysell

হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবার পাচ্ছে ১৫ কোটি টাকা

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৭৯ Time View

হবিগঞ্জ: হবিগঞ্জের সাতটি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবারের ঘর মেরামত, গৃহস্থালি উপকরণ ও শিক্ষা সামগ্রী ক্রয়সহ আনুষঙ্গিক ব্যয় মিটানোর জন্য সরকারের পক্ষ থেকে ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হবিগঞ্জের জেলা প্রশাসককে এই বরাদ্দ দেওয়া হয়। পরে জেলা প্রশাসক সাতটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বরাদ্দ দিয়েছেন।

ইউনিয়নভিত্তিক অগ্রাধিকার তালিকা করে উপকারভোগী প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত ঘরের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ বিতরণ করে এর ছবি সংরক্ষণ করতে হবে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী হবিগঞ্জের লাখাই উপজেলায় ২৫০টি পরিবারকে ২৫ লাখ, আজমিরীগঞ্জে ৩০০ পরিবারকে ৩০ লাখ, নবীগঞ্জে ৩৫০ পরিবারে ৩৫ লাখ, বানিয়াচংয়ে ৪৫০ পরিবারে ৪৫ লাখ, মাধবপুর, হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলায় ৫০টি করে ১৫০ পরিবারে ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে জেলার বানিয়াচং ও লাখাই উপজেলার বিভিন্ন স্থানে এ সহায়তা বিতরণের খবর পাওয়া গিয়েছে। সংসদ সদস্য মো. আবু জাহির ও জেলা প্রশাসক ইশরাত জাহান এ দুই উপজেলায় সহায়তা বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.