মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সৌদি আরব আক্রান্ত হলে কি যুদ্ধে জড়াবে পাকিস্তান? নতুন প্রতিরক্ষা চুক্তিতে বাড়ছে প্রশ্ন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পী–মন্ত্রী ছবি বিতর্ক: ‘স্টান্ট নাকি সতর্কবার্তা?’—জয়ের পোস্ট ঘিরে নতুন প্রশ্ন জার্সি সিটির সেরা রেস্টুরেন্টের তালিকায় বাংলাদেশি Korai Kitchen তাহসানের সঙ্গে দুপুরের খাবারে মার্কিন রাষ্ট্রদূত, প্লেটে ইকবালের কাচ্চি কূটনীতিকদের পরিচয়ে ভুয়া প্রোফাইল, সতর্কবার্তা মার্কিন দূতাবাসের ঠাকুরগাঁও-১ আসনে তিন প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপির মনোনয়ন বোর্ড Jersey City’s Koroai Kitchen: A National Recognition for the Taste of Bangladeshi Home Cooking ইরান যুদ্ধ ‘কয়েক মাসের মধ্যে’ ভিন্ন পর্যায়ে যাবে: জেডি ভ্যান্স The Remarkable Career of Brian Lysell

কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়ল

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩৯৮ Time View

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছধরার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ানো হলো। আগামী ১৫ আগষ্ট পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

রোববার (৩১জুলাই) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) রাঙামাটির বিপণন ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম।

কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ার কারণে এবং মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম অনুযাযী ৩১ জুলাই খুলে দেওয়ার নিয়ম থাকলেও হ্রদে পানি না বাড়ায় ১৫ দিন অতিরিক্ত বাড়ানো হয়েছে। ১৫ আগষ্ট দিনগত মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা যাবে বলে যোগ করেন কমান্ডার তৌহিদুল ইসলাম ।

রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা পহেলা মে মধ্যরাত হতে কার্যকর হয়। হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, পোনা অবমুক্ত করে মাছের উৎপাদন বাড়াতে এবং প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর বর্ষা মৌসুমে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.