রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিকাশ দিয়ে মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন কীভাবে

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ Time View

বিকাশ দিয়ে কীভাবে রিচার্জ করবেন

বিকাশ অ্যাপে প্রবেশ করে সাজেশন সেকশন থেকে মেট্রোরেল নির্বাচন করতে হবে। তখন সরাসরি www.rapidpass.com.bd পেজ মোবাইল পর্দায় ভেসে উঠবে। সেখান থেকে নতুন অ্যাকাউন্ট খুলতে নিবন্ধন অপশনে ক্লিক করতে হবে। সব তথ্য ইনপুট দিতে হবে। শেষে ওটিপি দিয়ে সাবমিট করলে নিবন্ধনপ্রক্রিয়া শেষ হবে। এতে ১-২ মিনিটের বেশি লাগবে না। একবার নিবন্ধন হয়ে গেলে পরে শুধু মোবাইল নম্বর বা ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলেই হবে।

এবার রিচার্জ অপশনে র‍্যাপিড পাস বা এমআরটি পাস কার্ডটি নির্বাচন করে চাহিদামতো টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। তারপর ‘পে উইথ বিকাশ’ বাটন নির্বাচন করতে হবে। তারপর বিকাশ নম্বর দিয়ে নিশ্চিত করলে ভেরিফিকেশন কোড দিতে হবে। তারপর গোপন পিন নম্বর দিলেই রিচার্জের প্রাথমিক প্রক্রিয়া শেষ হবে। এ সময় মোবাইলে খুদে বার্তার মাধ্যমে রিচার্জের পরিমাণটি নিশ্চিত করা হবে।

কত টাকা রিচার্জ হবে

র‍্যাপিড পাস বা এমআরটি পাস কার্ডে অনলাইনে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। বিকাশ অ্যাপ ব্যবহার করে মেট্রোরেলের কার্ড রিচার্জ করলে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন যাত্রীরা।

নগদ, রকেট, ক্রেডিট কার্ড

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, বিকাশের পাশাপাশি নগদ, রকেটের পাশাপাশি ক্রেডিট কার্ডসহ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড রিচার্জ করা যায়। এ জন্য মোবাইল বা ডেস্কটপ কম্পিউটার থেকে www.rapidpass.com.bd-এ প্রবেশ করে নির্দেশনা অনুসরণ করলেই হবে।

অনলাইনে রিচার্জ করার পর এভিএম কার্ড স্পর্শ করার আগপর্যন্ত তা (রিচার্জ) অপেক্ষমাণ (পেন্ডিং) দেখাবে। এ ছাড়া একবারে শুধু একটি পেন্ডিং অনলাইন রিচার্জ থাকতে পারবে। আগের রিচার্জ সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন অনলাইন রিচার্জ করা যাবে না। কার্ড যদি ব্ল্যাক লিস্টেড, রিফান্ডেড বা অবৈধ হয়, তাহলে রিচার্জ করা যাবে না। ব্যবহারকারী তাঁর রিচার্জ হিস্ট্রি অ্যাপ্লিকেশন বা ওয়েব পোর্টালের মাধ্যমে দেখতে পারবেন।

ব্যবহারকারী চাইলে কার্ড এভিএম মেশিনে স্পর্শ করার আগে সাত দিনের মধ্যে রিচার্জ বাতিলের জন্য অনুরোধ করতে পারবেন। রিচার্জ বাতিলের ক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে। কার্ড ব্ল্যাক লিস্ট-সংক্রান্ত কারণে পেন্ডিং ট্রানজেকশনের ক্ষেত্রেও গ্রাহক রিফান্ড রিকোয়েস্ট করতে পারবেন। এ ক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ কর্তন হবে। যদিও বর্তমানে রিফান্ড কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.