শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রুহুল কবির রিজভী

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে আগুনে পুড়িয়ে হত্যা ও সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃশ্যমান শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, একের পর এক চোরাগুপ্ত হামলার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্ন তৈরি হচ্ছে, যা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বার্ণ ইনস্টিটিউটে লক্ষ্মীপুরে আগুনে পুড়িয়ে যাওয়া এক রোগীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “ওসমান হাদীসহ যেসব চোরাগুপ্ত হামলা সারা দেশে সংঘটিত হচ্ছে, সেগুলোর দৃশ্যমান শাস্তি দেশের মানুষ দেখতে চায়। মানুষ বিচার দেখতে চায়। এসব ঘটনার তদন্ত করে প্রকৃত অপরাধীদের বের করার দায়িত্ব সরকারের। সেখানে যদি কোনো ঘাটতি দেখা যায়, তাহলে মানুষ এটাকে নানা ভাবে ভাববে, আতঙ্কিত হবে।”

তিনি আরও বলেন, দেশে বড় ধরনের কোনো চক্রান্ত হচ্ছে কি না—তা নিয়েও মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এই চক্রান্ত নির্বাচনকে ঘিরে হতে পারে, কিংবা নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেও হতে পারে। এমনকি কোনো বিদেশি শক্তি বা তাদের দেশীয় অনুসারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কি না, সে বিষয়েও জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সরকারের ভূমিকা নিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, “এই সরকার জনগণের সমর্থিত সরকার। গণতান্ত্রিক আন্দোলনের সমর্থিত সরকার হিসেবে তারা সবকিছু বিচার-বিবেচনা করে দুষ্কৃতিকারীদের শক্ত হাতে দমন করবে—এটাই দেশের মানুষের আকাঙ্ক্ষা, এটাই মানুষের চাওয়া।”

এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.