শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুড়িগ্রামে দোয়া ও সদকা

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ Time View

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে কুড়িগ্রামে দোয়া কোরান খতম ও সদকা দেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গ্রামের বাড়ি কুড়িগ্রামের সর্দার পাড়া ও আশপাশের এতিমখানা এবং মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গ্রামের বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ শুক্রবার সকাল থেকে কোরান খতম দেওয়ার পর বিশেষ দোয়া করা হবে। এরপর তিনটি ছাগল জবাই করে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে মাংস বিতরণ করে সদকায়ে জারিয়া আদায় করা হবে।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, বহু ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু দৃঢ় মনোবল ও সাহস নিয়ে সব সময় মানুষের পাশে ছিলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি ও তার অঙ্গ সংগঠন নয়, দেশে ও দেশের বাহিরেও মানুষ ও গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত। বেগম খালেদা জিয়ার জন্য সবাইকে তার নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.