রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রসূতি ও স্ত্রীরোগের সার্জারির সময় মূত্রথলী ও মূত্রনালী ক্ষতিগ্রস্ত হতে পারে : ডা. রফিক

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪২ Time View

নিজস্ব প্রতিবেদক
রেডিসন ব্লু চট্টগ্রামের মেজবান হলে অবস্টেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (OGSB) আয়োজিত “Safe Hands, Safe Outcome: Avoiding Surgical Injuries in Women” শিরোনামে একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ ওমর ফারুক ইউসুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাজমুল হোসেন।

ওজিএসবির সভাপতি অধ্যাপক ডাঃ ফিরোজা বেগম ও অধ্যাপক ডাঃ কামরুন্নেসা রুনা-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ মির্জা মোঃ আসাদুজ্জামান রতন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওজিএসবির মহাসচিব অধ্যাপক ডাঃ মুসাররাত সুলতানা সুমি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডাঃ জিনাত আরা চৌধুরি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ রফিকূল ইসলাম ও ডাঃ ফাহমিদা ইসলাম চৌধুরি।

ডাঃ রফিক “Tips and Tricks to tackle common injury to urinary tract in Gynae & Obstetric surgery” শিরোনামে একটি বক্তব্য রাখেন। উক্ত বক্তব্যে তিনি উল্লেখ করেন, প্রসূতি ও স্ত্রীরোগের বিভিন্ন সার্জারির সময় কিভাবে মূত্রথলী ও মূত্রনালী ক্ষতিগ্রস্ত হতে পারে, যা পরবর্তীতে রোগী ও চিকিৎসক উভয়ের জন্যই মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ সময় তিনি আরও উল্লেখ করেন, কী কী পদ্ধতি অবলম্বন করলে এবং কিভাবে সচেতনভাবে কাজ করলে মূত্রনালী ও মূত্রথলীর এই ক্ষত ৫০% পর্যন্ত কমানো সম্ভব হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দীন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আব্দুর রব।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.