শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই আন্দোলনে শহীদ চিকিৎসক সজীবের পিতাকে তারেক রহমানের উপহার

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৮ Time View

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ চিকিৎসক ডা.সজীব সরকারের অসুস্থ মাতার জন্য জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম শহীদ ডা: সজীবের পিতার কাছে উপহার হিসেবে হস্তান্তর করা হয়।

আজ ১৭ অক্টোবর, শুক্রবার, মৌচাকে বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো: রফিকূল ইসলাম শহীদ ডাঃ সজীবের পিতাকে বিভিন্ন স্বাস্থ্য উপকরণ তুলে দেন। এসময় ডাঃ রফিক শহীদ পরিবারটিকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের দায়িত্ব নিয়েছেন। আপনাদের সার্বক্ষনিক খোঁজখবর রাখছেন তিনি।

এসময় শহীদ ডাঃ সজীবের পিতা হালিম সরকার বলেন আমার ছেলে শহীদ হওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ-র পূর্বে তিনি বিভিন্ন ভাবে আমাদের সহযোগিতা করেছেন। আজকে এ সহযোগিতা আমার পরিবারটি বেঁচে থাকার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

উল্লেখ থাকে যে শহীদ ডাঃ সজীবের মাতা দীর্ঘ ১ বছর যাবত শয্যাশায়ী। তাকে ২৪ ঘন্টা তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডাঃ আহমেদ সামি আল হাসান ইমন, ডাঃ সাইফুল ইসলাম বাদশা, ডাঃ মমিন আনসারী, ডাঃ মিজানুর রহমান, মুসরিক সহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.