শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ মহল আ’ লীগকে পুনর্বাসন করে বিএনপি’র বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত -রহমাতুল্লাহ

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৫ Time View

বিশেষ মহল আওয়ামী লীগকে পুনর্বাসন করে বিএনপি’র বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ডে আয়োজিত সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে ও বিকেলে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকরনজি হাই-স্কুল মাঠে ক্রিড়া প্রতিযোগীতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় রহমাতুল্লাহ বলেন, একটি মহল আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের ফায়দা হাসিলের লক্ষ্যে স্থানীয় পর্যায়ের অনেক আওয়ামী লীগ নেতা কর্মীকে নিজেদের দলে একদিকে পুনর্বাসিত করছে অপরদিকে বিএনপির বিরুদ্ধে নানান অপ-প্রচার ও মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ঐ মহলটি আগামী নির্বাচনে গোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত হয়েছে। এরা বিভিন্ন লেবাসে ও বিভিন্ন পদ্ধতিতে গ্রামে-গঞ্জে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত রয়েছে।

সাধারন মানুষের স্বাস্থ্যসেবা ও যুব-সমাজের খেলাধুলা প্রসঙ্গে তিনি আরও বলেন, বিগত সরকার স্বাস্থ্যখাতকে লুটেপুটে খেয়েছে। হাসপাতালে সরঞ্জামাধি না কিনে বিল তুলে হাজার হাজার কোটি টাকা আত্নসাত করেছে স্বৈরাচারের দোসররা। ক্রীড়াঙ্গনকেও দলীয়করণে ছাড় দেয়নি তারা।

রহমাতুল্লাহ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে আগামী দিনের রাষ্ট্র গঠন করতে পারলে স্বাস্থ্যখাত ও ক্রীড়াঙ্গনকে দলীয়করণ-দুর্নীতিমুক্ত করে সাধারণ মানুষের উপযোগী করে ঢেলে সাজানো হবে। যার সুফল দেশের সকল মানুষ ও যুব-সমাজ প্রত্যক্ষভাবে ভোগ করবে।
এসময় তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সকলের কাছে ভোটের আহবান জানান।

পৃথক কর্মসুচীর অংশ হিসেবে বরিশাল মহানগর কর্মজীবিদলের আহবায়ক মো: আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন কর্মজীবি দল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক কে এম হাবিবুর রহমান, কর্মজীবি দল জেলা উত্তরের সভাপতি নাজমুল হুদা তালুকদার, জেলা দক্ষিণের সাদাম হোসেন ও ৩০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়া ক্রিড়া প্রতিযোগীতায় আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়নের বিএনপি’র সাবেক আহবায়ক মামুন সরদার গনী, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাহাত তালুকদার, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিপ্লব হাওলাদার ও বিশিষ্ট সমাজসেবক কবির হাওলাদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.