রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জ্বর, শ্বাসনালীর প্রদাহে আক্রান্ত হয়ে রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ১৮ই আগস্ট হতে ভর্তি আছেন।

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। শুক্রবার বিকালে শিমুল বিশ্বাসকে দেখতে গিয়ে আরও বিস্তারিত পরীক্ষার উপদেশ দেন।

আগামীকাল তাঁর পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান ডা. রফিক।

তিনি বলেন, বর্তমানে শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ও তাঁর পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।

পাবনায় সাংগঠনিক কর্মকান্ডের মধ্যে অসুস্থ হয়ে পড়েন শিমুল বিশ্বাস। পরে তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে চিকুনগুনিয়া ভাইরাসের জীবানু শনাক্ত করা হয়। তিনি জ্বর, শ্বাস নালীর প্রদাহ, কিডনি রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.