শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

নরসিংদী প্রেস ক্লাবে নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫২ Time View

নরসিংদী প্রতিনিধি: ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন “নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র” নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেছে নরসিংদী প্রেস ক্লাব। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র উপদেষ্টা ও বর্ষিয়ান সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কার্তিক চ্যাটার্জী।

অনুষ্ঠানে ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন “নরসিংদী জেলা সাংবাদিক সমিতির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির ১৫ জন এবং ৪ জন উপদেষ্টাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় ও মাখন দাস, সদস্য মোঃ আমজাদ হোসেন ও আইয়ুব খান সরকার।

নরসিংদী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, “নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র” উপদেষ্টা মনির হোসেন লিটন ও মনিরুল ইসলাম, সংগঠনের সভাপতি মো: হাসান সাঈদ শফিউল আলম (গ্যালমান শফি), ‎সিনিয়র সহ-সভাপতি- মাহমুদ হাসান, ‎সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ‎সাংগঠনিক সম্পাদক- মিয়া হোসেন, ‎অর্থ সম্পাদক নাসরীন গীতি, ‎দপ্তর সম্পাদক- রাসেল মাহমুদ, ‎প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল সুমন মোস্তফা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.