শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র রুখে দিবে তুরাগবাসী

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬৪ Time View

সচেতন তুরাগবাসীর ব্যানারে আজ উত্তরায় এক মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, একটি মহল নিজেদের রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করে মিরপুরের সাথে যুক্ত করতে চায়। আমরা তাদের এই প্রচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা তুরাগবাসী এই ষড়যন্ত্রকে রুখে দিবো। তুরাগ ঢাকা-১৮ আসনের সাথে ছিলো এবং থাকবে।

আমরা ঢাকা-১৮ আসনের বাসিন্দারা সুখে-দুঃখে একে আপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে বসবাস করছি। আমাদের ৫২,৫৩,৫৪ নং ওয়ার্ডে প্রায় লক্ষাধিক ভোটারের বসবাস। অত্র ওয়ার্ডসমূহের বাসিন্দাদের নাগরিক সকল কার্যক্রম, যাতায়াত ব্যবস্থাসহ সব কিছু ঢাকা-১৮ আসনের সাথে সংযুক্ত। আমরা আমাদের নাগরিক সকল কাজের সুবিধার্থে এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে ঢাকা-১৮ আসনে আছি এবং থাকতে চাই। আমরা কখনও ঢাকা-১৬ তথা মিরপুরের সাথে যুক্ত হতে চাই না।
সচেতন তুরাগবাসীর সভাপতি ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী জননেতা মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও ৫৪ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী জননেতা মো: শফিকুল ইসলাম ও সমাজসেবক কামরুল হাসানের পরিচালনায় আজ সকাল ১০.০০ টায় কয়েকহাজার লোকের মানববন্ধনটি উত্তরা খালপাড় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী সুরুজ্জামান, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, তুরাগ মধ্য থানা জামায়াতের আমীর গাজী মনির হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, শরীফ মিয়া, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান, মুহিবুল্লাহ, কামরুল ইসলামসহ তুরাগের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিজনেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.