শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী মিডিয়া ডনদের গ্রেফতার করতে হবে- রাশেদ প্রধান

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯৫ Time View

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, শেখ হাসিনার স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজমকে জায়েজ করার জন্য, বিএনপি-জামায়াতকে জঙ্গি বানানোর জন্য একদল মানুষ মিডিয়া জগতকে নিয়ন্ত্রণ করেছে। মেরুদণ্ডবিহীন সেলিব্রেটিদের আওয়ামী লীগের প্রচারের কাজে ব্যবহার করেছে। সরকারী কাজের নামে মুজিববর্ষসহ আওয়ামী প্রচারণা করে জনগণের ভ্যাট ট্যাক্সের হাজার কোটি টাকা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে। হিন্দুস্তানের সংস্কৃতিকে প্রচার করেছে। অবৈধ এমপি হওয়ার কারনে আসাদুজ্জামান নূর গ্রেফতার হলেও গাউসুল আলম শাওন, সাব্বির রহমান তানিম, ফরহাদুল ইসলাম, ফাহাদ করিমসহ বাকিরা ধরাছোঁয়ার বাইরে। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী ফ্যাসিজমের মিডিয়া ডনদের গ্রেফতার করতে হবে।

রাশেদ প্রধান বলেন, ফ্যাসিজমের মিডিয়া ডনরা অতীতে আওয়ামী স্ট্রাটেজি বা কৌশল প্রণয়ন করেছে। হাসিনাপুত্র জয় এবং রেহানাপুত্র ববির আওয়ামী গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর নির্দেশনায় আওয়ামী ডিজাইন করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী গুজব ছড়ানোর কৌশল এবং সোশ্যাল মিডিয়ার ডিজাইন করছে কারা? আওয়ামী ফ্যাসিজমের মিডিয়া ডনদের সুরক্ষা দিচ্ছে কারা? কেন আমাদের আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার আশংকায় ১১ দিনের রেড অ্যালার্ট‌ জারি করতে হচ্ছে? দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী সন্ত্রাসী এবং আওয়ামী কৌশল প্রণয়নের মিডিয়া ডনদের আইনের আওতায় এনে দেশের শান্তি ফিরিয়ে আনতে হবে।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপা’র মাসব্যাপী কর্মসূচির ৩০তম দিন আজ ৩০ জুলাই ঢাকা মহানগর উত্তরের প্রেসক্লাব, পল্টন, বিজয়নগর এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, জাগপা যুগ্ন সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফিরোজ, রওশন আলম আকন্দ, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.