শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গণতন্ত্রের সংকট দেখা যাচ্ছে, সকলে সজাগ থাকুন: মির্জা ফখরুল

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৯ Time View

 

নিজস্ব প্রতিবেদক

‘দেশে গণতন্ত্রের সংকট দেখা যাচ্ছে, সকলে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘‘ এখানে ড. মঈন খান বলেছেন, সংগ্রাম শেষ হয়নি। সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে সেই সংকট থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে অনেক সজাগ-সর্তক থাকতে হবে।”

‘‘আজকে গণতন্ত্র উত্তরণের যে স্বপ্ন আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের আরও সজাগ হয়ে আরও সর্তকতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের জন্য কাজ করতে হবে।”

ফখরুল বলেন, ‘‘ আমার বিশ্বাস আমাদের তরুন নেতা যিনি আজকে সমস্ত বাংলাদেশের মানুষের কাছে একটা স্বপ্নকে দেখিয়েছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী করব, বাংলাদেশের মানুষকে জাগরিত করে তুলব।”

‘‘ এবং সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব।”

ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে ‘গণঅভ্যুত্থান-২০২৪ : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে’ এই অনুষ্ঠান সভা হয়।
ফখরুল বলেন, ‘‘ আজকে আমি আমার নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটা অনুরোধ রাখতে চাই, নির্বাচনের পরে আপনি যদি সরকার গঠন করেন জনগণের সমর্থনে তাহলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত এই যে পরিবারগুলো যে পরিবারগুলো তাদের সন্তানকে হারিয়েছে, অসহায় হয়েছে তাদের পূনর্বাসনের ব্যবস্থা করাটা আমাদের প্রথম কাজ হবে।”

‘‘ সেই সঙ্গে আমরা আরেকটা প্রস্তাব রাখতে চাই,এখানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর আছেন, শিক্ষার্থীরা আছে, আমরা আছি… শুধু কথায় নয়, আসুন আমরা এই পরিবারগুলোর জন্য একটা ফান্ড তৈরি করি যে ফান্ডের মধ্য দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। এটাই আমরা তাদের জন্য সত্যিকার অর্থে কাজ করতে হবে।”

‘ঘোলা পানিতে মাছ শিকার হচ্ছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘‘ আজকে আমাদের রাজনৈতিক এই অবস্থার মধ্য থেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হচ্ছে। আমরা ইনশাল্লাহ এটাকে আমরা রোধ করব।”

‘‘ যাতে এদেশে একটা সহজ-সরল গণতন্ত্র আসে এবং আমরা ভোট দিতে পারি। আামি বলছি না বিএনপিকে জয়যুক্ত করেন। আমরাই ক্ষমতায় যাবে… এরকম কথা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেননি, আমরা বলছি না। কথা হলো যে, আমরা ভালো একটা নির্বাচন চাই। যে নির্বাচনের পরে দেশের সব মানুষ ঐক্যবদ্ধভাবে এক সঙ্গে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।”

তিনি অভিযোগ করে বলেন, ‘‘ আমার এলাকায় দিয়ে বেশ কিছু মিছিল গেছে। বহুদিন ১৬/১৭ বছর মিছিলের আওয়াজ তো পাই না।আমার বাড়ি রাস্তার(শাহজাহানপুর) পাশে… ভালো লাগে দেখি না ক্যাডা যায়। তো খবর নিলাম ওখানে আওয়ামী লীগের ভালো ভালো লোকজন যাচ্ছে।আপনারা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন। কথা বলা দরকার বলে দিলাম।”

‘‘ গতকাল দেখলাম আরেকটা দলের পদযাত্রার কর্মসূচি ওখানেও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখা গেছে…পেপারে ছবি আসছে…আমার বক্তব্য না ভাই। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলব, আবার আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মাথায় নাচবো, তাদের আশ্রয়-প্রশ্রয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়াব এটা তো হতে দেয়া যায় না।”

অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিলের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, বিএনপির জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী, সদস্য সচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য রাখেন।

এছাড়া ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাথার সভাপতি আবু হোরায়রা, গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, ইমতিয়াজ আহমেদ আবির, সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন সজলের স্বজনবৃন্দ, গণঅভ্যুত্থানে আহত আল মিরাজসহ অনুষ্ঠানের আয়োজক কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.