মনিরুল ইসলাম : জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার, ১৭ জুলাই, রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে “জনসচেতনামূলক প্রচার পত্র” বিতরণের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা ফরহাদ হালিম ডোনার,জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উপদেষ্টা ও ড্যাবের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডা হারুন আল রশিদ,কৃষিবিদ অধ্যাপক ড. আবদুল করিম,করোনা ও ডেংগু প্রতিরোধে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর গৃহীত বিভিন্ন কর্মসূচির আয়োজক কমিটির আহবায়ক কৃষিবিদ ড. মাহফুজুল হক বাচ্চু,সদস্য সচিব অধ্যাপক ডা সরকার মাহবুব আহমেদ শামিম, যুগ্ম আহবায়ক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো: মাহবুব আলম,আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক বিএনপির সহ স্বাস্থ্য সম্পাদক ডা পারভেজ রেজা কাকন,কৃষিবিদ শফিউল আলম দিদার,জিয়াউর রহমান ফাউন্ডেশন এর ডিরেক্টর কৃষিবিদ শামিমুর রহমান শামিম, প্রকৌশলী জহির উল ইসলাম,প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, সাংবাদিক সাঈদ খান,মনিটর ডা মো: মেহেদী হাসান,প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু,প্রকৌশলী সুমায়েল মল্লিক,প্রকৌশলী আরিফুল ইসলাম তুষার,স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ডা জাহিদুল কবির,কো-অর্ডিনেটর ডা সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ,অধ্যাপক ড. আবদুল করিম, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান,ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার শাহিন হাওলাদার,কৃষিবিদ ড. আকিকুল ইসলাম,সদস্য ডা মো সিরাজুল ইসলাম,শামিমা রহিম,ইঞ্জিনিয়ার এনামুল হক,সাংবাদিক মোরসালিন নোমানি,ডা এম আর হাসান,ডা বাছেদুর রহমান সোহেল,ডা লাবিদ রহমান,ডা লিংকন,ডা আমিরুল ইসলাম পাভেল,ডা মাহমুদুল হাসান,ডা হাসিবুর রহমান,ডা রেদোয়ান ফেরদৌস,ডা নয়ন, এম- ট্যাব এর সিনিয়র যুগ্মমহাসচিব দবির উদ্দিন তুষার ও মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বসুন্ধরা শপিং কমপ্লেক্স এর ভিতরে ও এর সংলগ্ন এলাকায় সাত হাজার লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।