শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের নাম

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪৮ Time View

শহীদ ওয়াসিমের বাড়িতে ছাত্রদল নেতারা, বাবা মায়ের সাথে সাক্ষাত ও কবর জিয়ারত

গত বছরের ১৬ জুলাই “চলে আসুন ষোল শহরে” সামাজিক মাধ্যমে– এমন আহ্বান জানিয়ে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন কক্সবাজারের ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম। রাষ্ট্রবিরোধী দমন-পীড়নের বিরুদ্ধে দাঁড়ানো সেই সাহসী ছাত্রনেতার প্রথম শাহাদাৎবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৬ জুলাই) শহীদ ওয়াসিম আকরামের কক্সবাজার পেকুয়ার নিজ বাড়িতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সেখানে শহীদ ওয়াসিমের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি ওয়াসিমের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, “ওয়াসিম আকরামের ‘চলে আসুন ষোল শহরে’ আহ্বান কেবল কোটা সংস্কার আন্দোলনের জন্য ছিল না। তার ডাক ছিল অবৈধ শাসনের অবসান ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের গণআন্দোলনের ধারাবাহিকতায় সেই ডাকে সাড়া দিয়ে তিনি শহীদ হন।”

তিনি আরও বলেন, “দুঃখজনক হলেও সত্য, জুলাই ও আগস্ট মাসে শহীদ হওয়াদের মধ্যে শহীদ আবু সাঈদ ও মুগ্ধর নাম পাঠ্যপুস্তকে স্থান পেলেও শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে ওয়াসিমের নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি। যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম জীবন দিয়েছেন, সেই বৈষম্য এখনো রয়ে গেছে।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির দাবি করেন, জাতীয়তাবাদী ছাত্রদলের মোট ১৪২ জন নেতা-কর্মী বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন। নাছির আরও বলেন, বিশেষ করে একটি গুপ্ত সংগঠন যারা এখন বিভিন্ন প্রোপাগান্ডায় উড়িত রয়েছে তারা জুলাই-আগস্টে আদৌ আন্দোলন করেছে কিনা জনমনে সন্দেহ আছে। এবং শহীদ ওয়াসিমকে ভিন্ন দৃষ্টিতে দেখার পেছনে সেই গুপ্ত সংগঠনের তৎপরতা থাকতে পারে বলে আমরা মনে করছি।”

 

এই দিনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মুহাম্মদ ইয়াহিয়া সহ
ছাত্রদলের সহ-সভাপতি সহ-সভাপতি আরিফুর ইসলাম, কাজী জিয়া উদ্দীন বসেত,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বায়জিদ হোসাইন, মাসুম বিল্লাহ ও রাজু আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদল ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।

এছাড়াও আজ বেলা তিনটায় চট্টগ্রাম ২ নাম্বার গেইটস্থ বিপ্লব উদ্যানের দক্ষিন পাশের রাস্তা সংলগ্ন শপিং কমপ্লেক্স এর সামনের রাস্তায় শহীদ ওয়াসিম সহ সকল শহীদের স্বরণে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.