রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

কয়েকটি দেশের প্রতিনিধির সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫২ Time View

৬ জুলাই রবিবার বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে কয়েকটি দেশের ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এক সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে ছিলেন এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান ড. সাইয়েদ আজমান বিন সাইয়েদ আহমাদ নভভি, ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশনের মান্যবর হাইকমিশনার মুহাম্মাদ সুহাদা ওসমান, এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট এবং জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রন্ট-এর সেন্ট্রাল কমিটি মেম্বার ড. মাহমুদ এইভ আবিয়ারি, এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট-এর কো-অর্ডিনেটর মুহাম্মাদ ফাইয়েজ বিন মুহাম্মাদ নবী প্রমুখ।

আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিুবর রহমান, সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের এবং ইসলামিক দাওয়াহ সার্কেল মালয়েশিয়ার সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.