সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৭০ Time View

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে এক মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ এ রায় দেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, এ এম মাহবুব উদ্দিন খোকন ও এস এম বজলুর রশিদ।

নির্বাচন কমিশনকে নিবন্ধন দেওয়ার নির্দেশনা চেয়ে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর হাই কোর্টে রিট আবেদন করেন লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর হাই কোর্ট রুল জারি করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত, যাতে লেবার পার্টিকে কেন নিবন্ধন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।

ওই রুলের ওপর শুনানির ৩৬ তম দিন শেষে আজ ২৯ মে (বৃহস্পতিবার) রায় দেওয়া হলো।

রায়ের প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসর আউয়াল কমিশন বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন থেকে বঞ্চিত করেছে। সকল শর্ত প্রতিপালন করা হলেও কমিশন বিমাতাসুলভ আচরণ করেছে। আমরা নির্বাচন কমিশনের নানা প্রতিকূলতা অতিক্রম করে মহামান্য আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। লেবার পার্টি সুস্থধারার জনকল্যাণমুখী রাজনীতি ও রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন উদ্যমে কাজ করবে। গনতন্ত্র মানবাধিকার ভোটাধিকার ও আইনের শাসন কায়েমের জন্য তৃনমুল পর্যায়ে লেবার পার্টিকে ইতিবাচক ভাবে পৌঁছাতে সচেষ্ট থাকবো।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.