রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম চলমান: আসিফ নজরুলের ফেসবুক ওয়াল থেকে

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৮৫ Time View
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার বিষয়ে বিলম্বের অভিযোগ করছে বিভিন্ন রাজনৈতিক দল। এই অভিযোগ বস্তুনিষ্ঠ নয়। এধরনের মামলা প্রত্যাহারের লক্ষ্যে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গঠিত হওয়ার পর থেকে নিয়মিত সভায় মিলিত হচ্ছে।
এসব সভায় মামলা প্রত্যাহার সংক্রান্ত জেলা পর্যায়ের কমিটি এবং আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় হতে প্রেরিত তালিকা ও কাগজপত্র পর্যালোচনা করে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হচ্ছে।
কমিটি এ পর্যন্ত ১৬ টি সভায় ১১ হাজার ৪৪৮টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।
মামলা প্রত্যাহারের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির কাছে রাজনৈতিক দলগুলো থেকেও হয়রানিমূলক মামলার তালিকা প্রদানের সুযোগ রয়েছে। এ প্রেক্ষিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৫ সালের ১০ থেকে ১৪ জানুয়ারির মধ্যে প্রায় ১৬ হাজার মামলার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চলতি বছরের ২৭ এপ্রিল তারিখে ১ হাজার ২০০টি মামলার তালিকা প্রদান করে।
এসব মামলার মধ্যে প্রায় অর্ধেক ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির স্বীয় উদ্যোগে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। রাজনৈতিক দলদুটো কর্তৃক প্রেরিত তালিকার সাথে মামলা সংশ্লিষ্ট কাগজপত্রাদি (এজাহার এবং প্রযোয্য ক্ষেত্রে চার্জশীট) প্রেরণ না করায় অন্যান্য মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে।
অন্যদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ মাত্র কয়েকদিন আগে (২০ মে, ২০২৫ তারিখে) ৪৪টি মামলা প্রত্যাহারের তালিকা প্রদান করেছে। এসব মামলার কাগজপত্র পরীক্ষা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দ্রুত প্রত্যাহারের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে তাদের প্রেরিত সকল মামলার এজাহার এবং প্রযোয্য ক্ষেত্রে চার্জশীট আন্তঃমন্ত্রণালয় কমিটির নিকট অবিলম্বে দাখিলের অনুরোধ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.