সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৮৫ Time View

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন।

তাকে বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছায়।

প্রধান উপদেষ্টাকে জাপানে বাংলাদেশ রাষ্ট্রদূত মো. দাউদ আলী বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

এর আগে এই ফ্লাইট মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় দিনগত রাত ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ভোরে ফ্লাইটটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে। সেখানে দেশটির শ্রমমন্ত্রী ক্রিস সান স্বাগত জানান অধ্যাপক ইউনূসকে। এরপর আবার টোকিওর উদ্দেশে যাত্রা করেন প্রধান উপদেষ্টা।

জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সফরকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

এই সফরে জাপানে বাংলাদেশের আরও বেশি জনশক্তি রপ্তানির বিষয়ে আলোচনা হবে বলে জানিয়ে শফিকুল আলম বলেন, বাংলাদেশের লক্ষ্য এক লাখ নাগরিককে দেশটিতে পাঠানো।

বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে প্রধান উপদেষ্টা সেমিনার করবেন বলে জানান প্রেস সচিব।

সরকার জাপানি বিনিয়োগকারীদের জন্য কী কী সুবিধা দেওয়া হবে, তা নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা। সেমিনারে তিনশর বেশি জাপানি বিনিয়োগকারী থাকবেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.