রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টিকেট মজুদদারি: সবুজকে অব্যাহতি দিল আটাব

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ Time View

ঢাকা ২৮ এপ্রিল ২০২৫ : এয়ার টিকেট মজুদদারির অভিযোগে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সদস্য সবুজ মুন্সী সরকারকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ২৬ এপ্রিল কার্যনির্বাহী কমিটির ষষ্ঠ সভায় তাকে অব্যাহতি দেওয়া হয় বলে আটাব’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সবুজ মুন্সী ‘নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ নামের একটি এজেন্সির মালিক। তার বিরুদ্ধে ওঠা ‘নামহীন গ্রুপ টিকেটিং’সহ বেশ কিছু অভিযোগের বিষয়ে কারণ দর্শাতে ২৭ ফেব্রুয়ারি নোটিস দিয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আটাব বলছে, শোকজ নোটিস পাওয়ার পর সবুজ মুন্সী নিজেকে বাঁচাতে আটাবের সভাপতি, মহাসচিবসহ কমিটির অন্যদের সহযোগিতা চান। কিন্তু ‘অনৈতিকতার বিরুদ্ধে’ কমিটির ‘জিরো টলারেন্স’ নীতির কারণে তিনি সুবিধা করতে পারেননি।

তাতে ক্ষুব্ধ হয়ে সবুজ মুন্সী সোশাল মিডিয়া, পত্রপত্রিকায় কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে ‘অপপ্রচার ও মিথ্যাচার’ করে যাচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.