রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১০১ Time View

ঢাকা: ৪৬তম বিসিএসের ৮ মে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য জহিরুল ইসলাম ভূঁইয়া এ ঘোষণা দেন।

পিএসসির সংস্কার চেয়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনার পর তিনি এ ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর দীর্ঘ ৮০ ঘণ্টা ধরে ঢাবির রাজু ভাস্কর্যে অনশনরত তিন শিক্ষার্থী তাদের অনশন প্রত্যাহার করে নিয়েছেন। তাদের ডাবের পানি খাইয়ে অনশন ভাঙ্গান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং পিএসসির সদস্য জহিরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

তবে অনশন প্রত্যাহার করে নিলেও আট দফা দাবিতে এই চাকরিপ্রার্থী আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি পালন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

অনশন প্রত্যাহারের পর চাকরিপ্রার্থী আশিক বলেন, আমাদের মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত নোটিশ দিতে হবে। অনশন থেকে সরে এলেও আমরা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর শাহবাগ অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। পরে রাত সাড়ে ৮টা নাগাদ ঢাবির সাংবাদিক সমিতির কক্ষে পিএসসির সদস্য এবং চাকরিপ্রার্থীরা আলোচনায় বসেন।

আলোচনার পর তারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে সম্মত হন।

এরপর রাজু ভাস্কর্যে গিয়ে জহিরুল ইসলাম বলেন, ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া প্রশ্নফাঁসের বিষয়ে মামলা সিআইডিতে তদন্তাধীন রয়েছে। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করছি।

তিনি বলেন, এর বাইরে পিএসসি সংস্কারে আপনাদের যেসব দাবি রয়েছে। সেগুলো আমাদেরও দাবি। আমরা সেগুলো পূরণে কাজ করব।

অনশন ভাঙ্গানোর পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সরকারের উচ্চপর্যায়ের একটি কমিটি হয়েছে। সেখানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান রয়েছেন। এই কমিটি বাকি দাবি পূরণে কাজ করবে।

তিনি বলেন, এখানে আন্দোলনকারীদের প্রতিনিধিরা থাকবেন। আলোচনার মাধ্যমে স্বচ্চতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে যথাযথ সংস্কার হবে। যেন অন্তত ২০-৩০ বছর স্বচ্চতা এবং নিরপেক্ষতা নিশ্চিত থাকে।

৪৬তম বিসিএস লিখিত অংশের পরীক্ষা পেছানোর দাবিতে গত কিছুদিন ধরে আন্দোলন করছিলেন একদল চাকরিপ্রার্থী। পরে তারা পিএসসি সংস্কারসহ আট দফা দাবি জানান।

এসব দাবি নিয়ে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ আলম স্নেহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আওরঙ্গজেব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মো. সিরাজুস সালেহীন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী সাকির রাজু ভাস্কর্যে অনশন শুরু করেন।

আজ বিকেল ৫টায় অনশনরতদের দেখতে রাজু ভাস্কর্যে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর পিএসসির সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকে মধ্যস্থতা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.