রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান মসজিদ-মন্দিরসহ সব উপাসনালয়ে খালেদা জিয়ার জন্য প্রার্থনার আহ্বান খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুড়িগ্রামে দোয়া ও সদকা বিএনপিতে যোগ দিয়েছেন ড. রেজা কিবরিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের দোয়া  খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন জাতির ক্রান্তিলগ্নে আত্মপ্রকাশ করলো নতুন সংগঠন “উপায়” ভুমিকম্পে আহতদের দেখতে হাসপাতালে গেলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল

রায়পুরে লামচরি রহিমের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৬৫ Time View

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার লামচরি রহিমের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিদ্যালয়ের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিদায়ী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক সভাপতি সিদ্দিকুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামচরি আর এন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান চৌধুরীর কন্যা খিলগাঁও মডেল কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রোকেয়া চৌধুরী বেবী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মোঃ মাইনুদ্দিন, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, কেরোয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম, বিশিষ্ট সাংবাদিক মনিরুল ইসলাম ও বাংলা টিভির প্রতিনিধি এম আর সুমন প্রমুখ।

একটু সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক বাদ্যযন্ত্রে উপহার দিয়ে বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। লেখা পড়া ও সংস্কৃতি ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পোঁছানো সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি আরো বলেন, তার বাবা হাবিবুর রহমান চৌধুরীর শিক্ষার প্রতি অতি গুরুত্ব দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে তাহার অবদানের কথা ভুলবার মত নয় বলে জানান।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.