শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

হাকিম-মিলন চত্ত্বরে ছাত্রদল নেতার পরিচ্ছন্নতা অভিযান

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬৫ Time View

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ক্যাম্পাস বিনির্মাণের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম ও মিলন চত্বরের ময়লা-আবর্জনা অপসারণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রাকিব হোসেন এবং সদস্য সাব্বির আহম্মেদ, ইদ্রিস আলী মুরাদ, সায়মনসহ হল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে মো. তরিকুল ইসলাম তারিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বোধ থেকে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করেছি। তারেক রহমানের অভিপ্রায় দেশের প্রত্যেকটি ক্যাম্পাস হবে শিক্ষার্থীবান্ধব, পরিচ্ছন্ন এবং বিজ্ঞানমুখী। সেই আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর এবং মিলন চত্বরে দীর্ঘ দিনের জমানো ময়লা-আবর্জনা পরিষ্কার করে দৃষ্টিনন্দন করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা এতে সুন্দর এবং পরিছন্ন পরিবেশে আড্ডা এবং গ্রুপ স্টাডি করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.