বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কালোত্তীর্ণ গ্রস্থ হবে: নজরুল ইসলাম খান ‘শক্তিশালী রাজস্ব  ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner সন্তানের হার্ভার্ড বা এমআইটিতে পড়ার সুযোগ: প্রবাসী বাবা-মায়ের জীবনের অন্যতম সেরা অর্জন Queens Arson Survivor Liam Dominguez Celebrates Birthday Surrounded by Family, Friends and FDNY Firefighters জামায়াতে ইসলামী নিয়ে আব্দুল্লাহিল আমান আজমীর মন্তব্যে নতুন বিতর্ক অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলা: রফিকুল ইসলামের নিন্দা ১৬ ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর চেষ্টা চলছে: বিমানমন্ত্রী অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপি ও ডিএমপি কমিশনারের শ্রদ্ধা

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০৭ Time View
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মোঃ খোদা বখস চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ ২৬ মার্চ (বুধবার) সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে প্রথমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মোঃ খোদা বখস চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আইজিপি জনাব বাহারুল আলম বিপিএম, ডিএমপি কমিশনার জনাব শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি, র্যাব মহাপরিচালক জনাব এ. কে. এম. শহিদুর রহমান পিপিএম, এনডিসি উপস্থিত ছিলেন। একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বাজানো হয়।
পরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর ডিএমপি কমিশনার জনাব শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) জনাব মো. মতিউর রহমান শেখ এর নেতৃত্বে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিউব্লিউএন) নেতৃবৃন্দ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.