সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

আম্বরশাহ শাহী জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির পরিচিতি সভা

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৯০ Time View

নিরব সভাপতি, আতাউর সিনিয়র সহ-সভাপতি

কারওয়ানবাজার আম্বরশাহ শাহী মসজিদ ও মাদ্রাসা ওয়ার্কফ এস্টেট পরিচালনার জন্য ৩ বছর মেয়াদি কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ওয়ার্কফ প্রশাসকের কার্যালয় ১৮ মার্চ উক্ত কমিটি অনুমোদন করেন।বিএনপির ঢাকা মহানগরী উত্তরের সাবেক আহবায়ক সাইফুল আলম নিরবকে সভাপতি,বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু: আতাউর রহমান সরকারকে সিনিয়র সহ-সভাপতি,সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ বেলায়েত হোসাইনকে সাধারণ সম্পাদক,জামায়াত নেতা আলহাজ্ব মাওলানা আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ,জাতীয় নাগরিক পার্টির মহানগরীর নেতা মুনতাসীর মাহমুদকে সহ সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।পরিচালনা পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল আজ বিকাল ৫টায় মসজিদের ৩য় তালায় কমিটির সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলায়েত হোসেনের সঞ্চালনায় এতে আলোচনা রাখেন সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সরকার, মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আ.রহিম মাদানি। এতে কারওয়ান বাজারের সহস্রাধিক ব্যবসায়ী, সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.