মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ-সংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন করলেন তথ্য উপদেষ্টা

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১১৬ Time View

ঢাকা, ২৫শে মার্চ ২০২৫ :

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ-সংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। মঙ্গলবার (২৫শে মার্চ) বিকালে সচিবালয়ের তথ্য অধিদফতরে (পিআইডি) এই ওয়েবসাইটের (inauguration.julyuprising.com) উদ্বোধন করা হয়। তথ্য অধিদফতরের উদ্যোগে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সংবাদপত্রে প্রকাশিত জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ সময়ানুক্রমিকভাবে এই ওয়েবসাইটে উপস্থাপিত হয়েছে। ওয়েবসাইট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য অধিদফতরের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই ওয়েবসাইট থেকে গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এর পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও ওয়েবসাইটটি কার্যকর ভূমিকা পালন করবে। উপদেষ্টা গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের সংবাদ, আন্দোলন-সম্পর্কিত সম্পাদকীয় এবং ভিডিয়ো কনটেন্ট ক্যাটাগরি অনুযায়ী ওয়েবসাইটে আপলোড করার জন্য তথ্য অধিদফতরকে পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ-সংক্রান্ত ওয়েবসাইট তৈরি একটি যুগান্তকারী উদ্যোগ। এই ওয়েবসাইটের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস জানতে পারবে। সচিব ওয়েবসাইটটিকে আরও তথ্যসমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তৃতায় প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেন, তথ্য অধিদফতর গণঅভ্যুত্থানের তথ্য সংরক্ষণে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টার নির্দেশনার আলোকে তথ্য অধিদফতর খুব স্বল্প সময়ে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ-সংক্রান্ত ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইট সমৃদ্ধকরণেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আশাপ্রকাশ করে বলেন, এই ওয়েবসাইট ইতিহাসের অংশ হয়ে থাকবে।

উল্লেখ্য, এই ওয়েবসাইটে চারটি ক্যাটাগরিতে গণঅভ্যুত্থান-সংক্রান্ত তথ্য আপলোড করা হয়েছে। ‘স্ক্যান নিউজপেপার’ ক্যাটাগরিতে গণঅভ্যুত্থানকালীন পত্রিকাসমূহের সম্পূর্ণ স্ক্যান কপি আপলোড করা হয়েছে। ‘নিউজ ক্লিপিং’ ক্যাটাগরিতে রয়েছে গণঅভ্যুত্থান চলাকালীন পত্রিকায় প্রকাশিত সংবাদের ক্লিপিং। ‘ফটো অ্যালবাম’ ক্যাটাগরিতে পত্রিকায় প্রকাশিত এবং বিভিন্ন উৎস থেকে সংগৃহীত আন্দোলন-সংক্রান্ত স্থিরচিত্র আপলোড রয়েছে। এছাড়া ‘রিজিওনাল নিউজপেপার’ ক্যাটাগরিতে বিভাগীয় ও জেলা পর্যায়ের পত্রিকার সম্পূর্ণ স্ক্যান কপি আপলোড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.