শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেলানীর পরিবারের পাশে বিজিবি

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৮৩ Time View

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ফেলানীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদ উপলক্ষে ফেলানীর বাবার দোকানে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছে বিজিবি।

শুক্রবার লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন নাখারগঞ্জ বাজারে উপস্থিত হয়ে ফেলানীর বাবার কাছে এসব মালামাল হস্তান্তর করেন।

তিনি বলেন, ফেলানী নিহতের প্রথম দিন থেকেই বিজিবি এই পরিবারের পাশে ছিল। একাধিকবার মামলা পরিচালনা ও ন্যায়বিচার প্রাপ্তিতে তাদেরকে সহায়তার লক্ষ্যে বিজিবির তৎকালীন সিওরা ভারতে গিয়েছেন। এছাড়া পরিবার পরিচালনা ও সন্তানদের লেখাপড়া খরচ বহনের জন্য ফেলানীর বাবাকে একটি দোকান করে দিয়েছিল বিজিবি।

‘বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ফেলানীর বাবাকে ঈদ উপলক্ষে দোকানে পুঁজি হিসেবে আমরা অর্ধলক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছি। এছাড়াও বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে থাকবে’, বলেন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম।

ফেলানীর বাবা মো. নুরুল ইসলাম বলেন, আমার মেয়েকে চোখের সামনে নির্মমভাবে হারিয়ে পরিবার নিয়ে যখন দিশেহারা ছিলাম, তখন থেকেই বিজিবি আমার পাশে ছিল। দোকান করে দেওয়া থেকে শুরু করে তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। আজকে আমার দোকানে নতুন করে ৫০ হাজার টাকার বেশি মালামাল কিনে দিয়েছে। এজন্য বিজিবির প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি বিগত দিনের মতো বিজিবি সবসময় আমাদের পাশে থাকবে।

এসময় বিজিবির মিডিয়া কনসালটেন্ট সাঈফ ইবনে রফিক, মিডিয়া মনিটরের প্রধান সমন্বয়ক ও ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আহসান কামরুল, মিডিয়া মনিটরের সমন্বয়ক নাজমুল হাসানসহ প্রতিনিধি দল পুঁজি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরবর্তীতে সাংবাদিকরা ফেলানীর বাড়িতে গিয়ে তার বাবা-মা ও পরিবারের সাথে ইফতার করেন এবং তাদেরকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.