রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিআরইউ’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৯০ Time View

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ডিআরইউ চত্ত্বরে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে ডিআরইউ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ইফতার পূর্ব বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোন কোন ব্যবসায়ীর সাথে কোন কোন রাজনৈতিক দলের সম্পর্ক আছে তা সাংবাদিকরা লেখেন না। সাংবাদিকদের দায়-দায়িত্ব অনেক বেশি। সাংবাদিকদের কলমের জোর অনেক। আপনাদের বলা লেখায় জাতির অনেক লাভ হবে। আবার ক্ষতিও হয়ে যেতে পারে। আছিয়াকে ধর্ষণকারীদের বিচার দাবী করেন তিনি।

তিনি বলেন, সাংবাদিকদের প্লট দেয়ার অপরাধে আমি একা আসামী হয়েছি, সাংবাদিকরা কেউ আসামী না। এই দু:খ কোনো দিন ভুলতে পারবো না। ইফতারে দাওয়াত দেয়ায় ডিআরইউকে ধন্যবাদ জানান তিনি।

ধর্ষণকারীদের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানিয়ে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, আছিয়ার মৃত্যুতে সারাদেশবাসী কস্ট পেয়েছে। এই ধরনের ধর্ষনকারীদের বিচার নিশ্চিত করতে আমাদেরকে এক ও অভিন্ন হতে হবে। এ বিষয়ে মিডিয়ার একটি বড় ভুমিকা রয়েছে।

তিনি বলেন, রাজনীতিবিদদের আত্ম সমালোচনা প্রয়োজন, পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন, তাদের বুক টান করে দাড়ানো দরকার। আমরা ভুলের উর্ধে নই। আমাদেরও ভুল হয়। আমি চাই, মিডিয়া আমাদের মন্দে দিকের পাশাপাশি ভালো দিকটাও তুলে ধরবে। ডিআরইউর ইফতার মাহফিলের সাফল্য কামনা করেন তিনি।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ইফতার মাহফিলে অংশ নেয়ায় রাজনীতিবিদ ও ডিআরইউ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, ডিআরইউ সাবেক সভাপতি শাহজাহান সরদার, সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম ও ডিআরইউ সহ-সভাপতি ও ইফতার কমিটির আহ্বায়ক গাযী আনোয়ার।

উপস্থিত ছিলেন, ডিআরইউ সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম মিঠু, সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন, সাজ্জাদ আলম খান তপু, রাজু আহমেদ, কবির আহমেদ খান, মসিউর রহমান খান, মহি উদ্দিন, ডিআরইউ কল্যাণ সম্পাদক ও ইফতার কমিটির সদস্য সচিব রফিক মৃধা।

এছাড়া জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, বিকল্প ধারা বাংলাদেশের মুখপাত্র মাহী বি চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান কে এম আবু তাহের, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ডিআরইউ যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য মোঃ জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জমান, আমিনুল হক ভূঁইয়া, মো: ফারুক আলম, সুমন চৌধুরী ও মোঃ সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম) সহ ডিআরইউ সদস্যরা উপস্থিত ছিলেন।

মোনাজাত পরিচালনা করেন সেগুনবাগিচা নূর মসজিদের খতিব আবুল হাসনাত।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.