সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তরুণদের স্বাস্থ্যকর জীবনযাত্রায় উৎসাহিত করতে রাইজের আয়োজনে ‘নিওন রান’ অনুষ্ঠিত

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১০৪ Time View

ঢাকা, ৩ মার্চ, ২০২৫ বাংলালিংকের এআই-নির্ভর প্রোডাক্টিভিটি টুলস সমৃদ্ধ অনন্য লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ সম্প্রতি স্বাস্থ্যসচেতন শত শত তরুণের জন্য ‘রাইজ নিওন রান’ আয়োজন করেছে। বাংলাদেশে প্রথমবারের মতো এই ‘নিওন-লাইট নাইট রান’ এর আয়োজন করা হয়। আয়োজনটি ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ডকে গতি, সঙ্গীত ও আত্ম-উপলব্ধির এক প্রাণবন্ত অঙ্গনে পরিণত করে, যেখানে দেশের তরুণরা স্বাস্থ্যসচেতনতা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করে।

ঢাকা ফ্লো’র ওয়ার্মআপ সেশনের পর অংশগ্রহণকারীরা একটি গ্লো-ইন-দ্য-ডার্ক ট্র্যাকের ওপর দৌড়ান; যেখানে রাইজের সক্ষমতা ও উদ্দীপনার প্রতীক হিসেবে তাদের চেহারা নিওন পেইন্ট দিয়ে রাঙানো ছিলো। কেবল দৌঁড়ের চেয়েও বেশি কিছু এই নিওন রানে ফিটনেসের সাথে বিনোদনের সমন্বয় ঘটে। শারীরিক কার্যক্রম রোমাঞ্চকর হওয়াটা বেশি জরুরি। তরুণদের জন্য প্রচলিত শরীরচর্চার সীমানা ছাড়িয়ে ফিটনেসে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে নতুন উপায় হিসেবে এধরনের আয়োজন এবারই বাংলাদেশে প্রথম হয়েছে।

এ বিষয়ে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেদের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “রাইজ নিওন রান বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে। কমিউনিটির সদস্যদের একত্রিত করার লক্ষ্যে এই আয়োজন ডিজাইন করা হয়েছে। এটি কেবল দৌড়ানো নয়; এর সাথে শক্তি, সঙ্গীত, চলাচল ও যোগাযোগের প্রাণবন্ত উদযাপন জড়িত রয়েছে। রাইজে আমরা সবসময়ই নিত্যনতুন উপায়ে উৎসাহিত ও সংযুক্ত করার চেষ্টা করি। আর এই আয়োজনটি আমাদের সেই লক্ষ্যপূরণেরই প্রতিফলন।”

আয়োজনে আরও ছিল রাইজ এক্সপেরিয়েন্স জোন, যেখানে অংশগ্রহণকারীরা ব্র্যান্ডের ডিজিটাল লাইফস্টাইল অফার, এআই-নির্ভর প্রোডাক্টিভিটি টুলস এবং তরুণদের জন্য বিশেষভাবে নিয়ে আসা সুবিধা সম্পর্কে জানার সুযোগ পান।
ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংকের অব্যাহত এই পথচলায় রাইজ তরুণদের ক্ষমতায়নে অগ্রগামী ভূমিকা রাখছে; যা ফিটনেস, আত্ম-উপলব্ধি ও উন্নত ডিজিটাল অভিজ্ঞতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে।
আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন- https://www.facebook.com/RYZELiveOfficial।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.