সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইন উপদেষ্টার সঙ্গে বিপিজেএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ, কার্যকর সংসদ গণতন্ত্রের চাবিকাঠি

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ Time View

ঢাকা : আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কার্যনির্বাহী কমিটির নেতারা।

রোববার সচিবালয়ে দুপুরে আইন উপদেষ্টার দপ্তরে তারা সাক্ষাৎ করেন। বিপিজেএ’র সভাপতি নিউজ হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (তানিম আহমেদ) এবং কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান, মনিরুল ইসলাম ও রফিকুল ইসলাম সবুজ।

উপদেষ্টা ড. আসিফ নজরুল সংসদে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।

তিনি সংসদ কার্য বিবরণী থেকে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, কার্যকর সংসদ গণতন্ত্রের চাবিকাঠি। তিনি সাংবাদিক নেতাদের রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের পরামর্শ দেন।

বিপিজেএ নেতৃবৃন্দ বলেন, একটি কার্যকর সংসদে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য গণমাধ্যম কর্মীরা সংসদে ওয়াচডগের ভূমিকা পালন করেন। ভবিষ্যতে গণতন্ত্রের অগ্রযাত্রায় সাংবাদিকেরা তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাবেন। উপদেষ্টা সংসদে কর্মরত সাংবাদিকদের সমস্যাদি মন দিয়ে শোনেন এবং সাধ্যমতো সমাধানের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.