শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি, প্রতিবাদে মানববন্ধন

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

মনিরুজ্জামান, মঠবাড়িয়া সংবাদদাতা: পিরোজপুরের মঠবা‌ড়িয়ায় রাতের আঁধারে মঠবাড়িয়া বাজার বনিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। শনিবার সকাল ১০ টায় মঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়‌কে মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

ঘন্টাব‌্যাপী এ মানববন্ধনে বিএন‌পি নেতা নিজামুল ক‌বির মিরাজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ, ব্যবসায়ী ওয়ালিউল ইসলাম, জাকির খান, আবুল কালাম আজাদ, তুষার, রতন কর্মকার, খ‌লিলুর রহমান, ছ‌গির সা‌বেক ছাত্রদল নেতা রিপন মু‌ন্সি প্রমুখ।

মানববন্ধ‌নে বক্তারা বলেন প্রকৃত ব‌্যবসায়ী‌দের বাদ‌ দি‌য়ে আওয়ামী লীগ- জামায়াত মি‌লে রাতের আঁধারে ২৯ সদস‌্য বি‌শিষ্ট মঠবাড়িয়া বাজার বনিক সমিতির একটি কমিটি ঘোষণা করে। অ‌বিল‌ম্বে একতরফা ভাবে ঘোষণা দেয়া কমিটিকে বাদ দিয়ে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচনের মাধ্যমে মঠবাড়িয়া বাজার বনিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে বলে বক্তরা দাবী জানান।

এ বিষ‌য়ে জান‌তে নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির চেয়ারম‌্যান ও মঠবা‌ড়িয়া উপ‌জেলা‌ বিএন‌পির আহবায়ক শামীম মৃধা‌ এবং নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির সদস‌্য শরীফ মোঃ আব্দুল জ‌লিলকে একাধীকবার ফোন কর‌লেও রি‌সিভ ক‌রেননি।

উল্লেখ্য, দীর্ঘ ২০ বছ‌র ধ‌রে নির্বাচ‌ন প্রক্রিয়ার মাধ‌্যমে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির ক‌মি‌নি গঠন না হওয়ায় এবং সম্রতি রা‌তের আঁধা‌রে নতুন ক‌মি‌টি করায় ব্যবসায়ীদের মা‌ঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অপর‌দি‌কে বাজার বণিক সমিতি কমিটি নিয়ে বিএনপির একাংশ ও জামাত নেতাকর্মী‌দের মা‌ঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.