শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ডেভিল হান্টে সারা দেশে গ্রেপ্তার মোট ৭,৩১০ জন

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

নিজস্ব প্রতিবেদক: যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে আরও ৪৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে আজ শুক্রবার বিকেল পর্যন্ত এ নিয়ে মোট ৭ হাজার ৩১০ জনকে গ্রেপ্তার করা হলো।

আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই সময়ে এই বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ১ হাজার ১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়। গত ২৪ ঘণ্টার অভিযানে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশি দোনলা বন্দুক দুটি, দেশি শুটার গান একটি, বিদেশি পিস্তল একটি ও ছয়টি গুলি এবং ধারালো অস্ত্র একটি।

৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে সন্ত্রাসী আক্রমণের শিকার হন ১৫-১৬ শিক্ষার্থী। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাঁদের ওপর আক্রমণ করা হয়। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.