ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের অন্যতম সহযোগি মনসুর আহমেদকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তার বিরুদ্ধে রামপুরা, বাড্ডা থানাসহ বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা রয়েছে। মামলায় হত্যা ছাড়াও অর্থের যোগানদাতা হিসেবে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানা এলাকায় তার উপস্থিতি টের পেয়ে প্রায় এক হাজার ছাত্র-জনতা ঘেরাও করে তাকে আটক করে। পরে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে।