শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

গালফ অয়েলের নতুন পরিবেশক এনএন এন্টারপ্রাইজ

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ Time View

চট্টগ্রাম প্রতিনিধি: গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অম্লান মিত্র বলেছেন, আগামী দিনের কথা বিবেচনায় রেখে লুব্রিকেন্ট মাল্টিন্যাশনাল গালফ অয়েল বাজারে আনছে ‘ইউরো ৫’, ‘ইউরো ৬’ স্ট্যান্ডার্ড লুব্রিকেন্ট ও আনুষঙ্গিক পণ্য। যা মডার্ন ভ্যাহিকেলের ক্ষেত্রে অধিকতর কার্যকরী৷।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাতে আগ্রাবাদের অ্যামব্রোশিয়া হোটেলে চট্টগ্রামে গালফ অয়েলের নতুন পরিবেশক হিসেবে এনএন এন্টারপ্রাইজের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ইফাদ অটোজ এর সঙ্গে জয়েন্ট ভ্যানচারে গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড মীরসরাই শিল্পনগরে নিজস্ব কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। শিগগির কারখানাটি উৎপাদন শুরু করবে। এ কারখানায় ২ শতাধিক লোকের কর্মসংস্থান হবে। দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আহরণ করা হবে।

এনএন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী একেএম নিজাম উদ্দিনের হাতে স্মারক তুলে দেন গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অম্লান মিত্র।

এ সময় উপস্থিত ছিলেন গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার রাজদ্বীপ দাশ, ব্যবসায়িক উপদেষ্টা অতনু সান্যাল প্রমুখ।

অনুষ্ঠানে গালফ অয়েলের শতাধিক নতুন পণ্য প্রদর্শন করা হয়। চট্টগ্রামের গালফ অয়েলের অর্ধশতাধিক রিটেলার উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে মতবিনিময় করেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.