শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনামণি কিন্ডারগার্টেন এন্ড স্কুলের বার্ষিক অনুষ্ঠানে উৎসবের আমেজ

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৯ Time View

গাজী তাহের লিটন, ভোলা

উৎসব মুখর মিলনমেলার মধ্যদিয়ে ভোলার উপশহর কুঞ্জেরহাট সোনামণি কিন্ডারগার্টেন এন্ড স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্কুল সংলগ্ন গোল্ডেন সান চাইনিজ রেস্তোরাঁয় দিনব্যাপি এ অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাবাদিক ডা. গাজী তাহের লিটন।

সোনামণি কিন্ডারগার্টেন এন্ড স্কুলের পরিচালক মনোজ কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হোসেন ট্রেডার্সের ডিস্ট্রিবিউটর কামাল আবসার, প্রতিষ্ঠানের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক মো. নুরে আলম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাসনাত পাটোয়ারী, ডাঃ আব্বাস উদ্দিন।

পুরো অনুষ্ঠানের প্রাণোবন্ত সঞ্চালনায় ছিলেন স্কুলের শিক্ষিকা জুয়েনা আকতার। অনুষ্ঠানের শুরুতেই সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে সভাপতির অনুমতিক্রমে প্রথম পর্বের সূচনা হয়।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব ছিলো জমকালো ও আনন্দমুখর। স্কুলের শিক্ষার্থীরা আবৃত্তি, নাচ-গান ও অভিনয়ে বিমুগ্ধ করে তোলেন শ্রোতা-দর্শকদের। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, অতিথি ও শিক্ষকগনের মিলনমেলার উৎসবের বর্ণচ্ছটা ছড়িয়ে পড়ে গোল্ডেন সান হলরুমের সর্বত্র।

আয়োজকরা মধ্যাহ্নভোজের আগেই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেন কাংখিত পুরস্কার। এরপর অনুষ্ঠাস্থলের সুবিন্যস্ত ডাইনিংরুমে মধ্যাহ্নভোজ পর্বের মধ্যদিয়ে ইতি টানা হয় মনোমুগ্ধর অনুষ্ঠানের।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.