শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

সাবেক সিইসি আবদুর রউফ আর নেই

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ Time View

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবদুর রউফ (৯৫) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর একান্ত সহকারী মো. তাওহিদ গণমাধ্যমকে জানান, ‘স্যার দুই মাস ধরে বেশ অসুস্থ ছিলেন, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একটু আগে (সকাল ১০টা) হাসপাতালেই মারা গেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে গ্রামের বাড়ি ময়মনসিংহে দাফন করা হবে।’

 

জানাজা ও দাফন
>৯ ফেব্রুয়ারী, বাদ আছর, গাউছুল আজম মসজিদ, মহাখালী টিবি গেইট
>১০ ফেব্রুয়ারী, বাদ জোহর, জাতীয় ঈদগাহ
>১০ ফেব্রুয়ারী বাদ মাগরিব, ময়মনসিংহ দাপুনিয়া হাইস্কুলে মাঠ।
জানাজা শেষে ময়মনসিংহে মায়ের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.